ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের চাপে বিষপান, ভূল্লীতে এক ব্যক্তির মৃত্যু

বারিক সমস্যার কারণে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত সাইফুল ইসলাম ভূল্লী থানার কালিকাগাঁও (মলিতপাড়া) এলাকার মৃত আলহাজ আয়নাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়। পরবর্তীতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে বাড়িতে ফিরিয়ে আনার পথে বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ভূল্লী থানা পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে ভূল্লী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। মৃতদেহটি পরিবারের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঋণের চাপে বিষপান, ভূল্লীতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬