ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সিটি করপোরেশন এলাকায় ড্রেন লাইন পরিস্কার কার্যক্রম উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ময়লা আবর্জনায় ড্রেন লাইন জ্যাম হয়ে যাওয়ায় অতিবৃষ্টির কারণে রাস্তাঘাট বাড়ীঘর জলাবদ্ধতায় ডুবে থাকে। তখন মহানগরবাসীর চরম ভোগান্তি পোহাতে হয়। এসকল সমস্যা থেকে সমাধান কল্পে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ড্রেন লাইন পরিস্কার করার উদ্দ্যোগে নেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ২৫ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত একযোগে ড্রেন লাইন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব) ড্রেন লাইন পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে নগরীর বিভিন্ন এলাকায় ৩টি নতুন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
নগরবাসীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগর সেবা প্রদানের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে সিটি করপোরেশন এলাকায় ড্রেন লাইন পরিস্কার কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬