ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ২৫ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সভাপতিত্ব করেন। সভায় রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। পুলিশ কমিশনার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি, কাশিমপুর কালী মন্দির, গাজীপুর মহানগর, সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দির, সাধারণ সম্পাদক, ইস্কন গাজীপুরসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬