ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পশ্চিম লাহিনীপাড়া, মিরপুর থানাধীন পোড়াদহসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত।

অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নং ১২৮২/২৬, ১২৮৩/২৬, ১২৮৪/২৬, ১২৮৫/২৬ ও ১২৮৬/২৬ দায়ের করা হয়। মোট ৫টি মামলায় ৫ জন আসামিকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার পক্ষ থেকে মামলাগুলোর প্রসিকিউশন দাখিল করেন পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং উপ-পরিদর্শক মো. রাসেল কবীর।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

আপডেট সময় : ১২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬