ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারার কুচিয়ামোড়া বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক এবং ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা জমা, উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিচালিত হওয়ায় গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ। তারা গ্রাহকদের ব্যাংকিং সেবার প্রতি আস্থা রেখে নিয়মিত লেনদেন করার আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করাই ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন এজেন্ট ব্যাংকিং শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং এলাকার মানুষের জন্য এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী বলে অভিহিত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারার কুচিয়ামোড়া বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬