ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আমি কিছুই জানতাম না, প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছি: এমপি মনিরুল হক চৌধুরী

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র বিব্রত প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মামলার বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না এবং কে বা কারা এই মামলা দায়ের করেছেন সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। গণমাধ্যমের মারফত বিষয়টি জানতে পারার পরপরই তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য তার দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জানান, তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়েরের খবর পেয়ে তিনি অত্যন্ত বিব্রত হয়েছেন। পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দলীয় নেতাকর্মীদের মামলার বাদীর সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক নেতাকর্মীরা বাদীর সাথে যোগাযোগ করলে বাদী পক্ষ মামলাটি প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। একই সাথে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তার আইনজীবীকে এই বিষয়ে দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।
এমপি মনিরুল হক চৌধুরী আরও উল্লেখ করেন যে, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার ব্যক্তিগত যে অভিযোগ ছিল, তা তিনি ইতিমধ্যেই জাতীয় সংসদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে আদালতের এই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি সবসময় দেশে আইন, শৃঙ্খলা এবং সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে কাজ করেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আমি কিছুই জানতাম না, প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছি: এমপি মনিরুল হক চৌধুরী

আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬