ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকালের মধ্যে শায়খে চরমোনাইর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাইর বিরুদ্ধে করা মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছে দলটি। অন্যথায় দেশব্যাপী রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। তার মতো একজন নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ, যা নতুন বাংলাদেশে কোনোভাবেই সহ্য করা হবে না।
জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব স্পষ্ট ঘোষণা দেন যে, আগামীকাল তথা ২৫ জুনের মধ্যে যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আগামী ২৬ জুন শুক্রবার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় একযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে। নতুন বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অনতিবিলম্বে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষ ইউনুছ আহমদ আরও বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি জেলা আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছে লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত এই চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় লংগদুসহ সারা দেশে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। উক্ত জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আগামীকালের মধ্যে শায়খে চরমোনাইর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশব্যাপী বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৭:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬