ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় দুঃস্থ ও মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুঃস্থ ও মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ২৫ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রীর মাঝে ২৫টি সাইকেল বিতরণ করা হয়। উপকারভোগী এসব শিক্ষার্থী ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সুপারিশের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় দুঃস্থ ও মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

আপডেট সময় : ০৫:৫১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬