ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদর জোনের নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে তাকে অবিলম্বে এই পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো: নজরুল ইসলাম (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে এই নতুন নিয়োগ দেওয়া হয়। একই আদেশে ডিবি’র বিদায়ী ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিবি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ডিবি পুলিশের প্রশাসনিক চেইন অব কমান্ড ও কার্যক্রম গতিশীল রাখতে দ্রুততম সময়ে নতুন এই নিয়োগ ও বদলি কার্যক্রম সম্পন্ন করে জেলা পুলিশ প্রশাসন। নবনিযুক্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইতোমধ্যেই তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬