ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা রাসেল (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৪ মার্চ ২০২৬ তারিখ থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ রাসেল মো. রবিউল ইসলামের ছেলে। তার গায়ের রং হালকা ফর্সা এবং তিনি লম্বা গড়নের। মাথায় একটি কাটা দাগ রয়েছে। এছাড়া তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় তিনি নিজের নাম ও পিতার নাম ছাড়া অন্য কোনো তথ্য স্পষ্টভাবে বলতে পারেন না।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে সবুজ চেক লুঙ্গি ও সবুজ চেকের ফুলহাতা শার্ট ছিল বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
কোনো সহৃদয় ব্যক্তি রাসেলের সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ: ০১৭৬৭-২৮২২৯৪, ০১৮৫৮-৯৯৮৮৭৫।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আলমডাঙ্গায় যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬