দেশের বিভিন্ন জেলা ও শহরে মেলা আয়োজনের মাধ্যমে পরিচিত মুখ এসএমআর ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক এস এম রাশেদ। দীর্ঘদিন ধরে তিনি সফলতার সঙ্গে বিভিন্ন গ্রামীণ ও কুটির শিল্প মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক আয়োজন পরিচালনা করে আসছেন।
বর্তমানে সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলায় তিনি আয়োজকের দায়িত্ব পালন করছেন। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে কার ও মোটরসাইকেল স্টান্ট শো, যার মালিক ও প্রধান উদ্যোক্তা এস এম রাশেদ নিজেই।
একান্ত সাক্ষাৎকারে এস এম রাশেদ জানান, দর্শকদের জন্য নিরাপদ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কার ও মোটরসাইকেল স্টান্ট শো দেশের বিভিন্ন মেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিটি প্রদর্শনীতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে দক্ষ চালকদের মাধ্যমে আকর্ষণীয় কৌশল প্রদর্শন করা হয়।
তিনি আরও বলেন, গ্রামীণ সংস্কৃতি, কুটির শিল্প এবং দেশীয় বিনোদনকে মানুষের কাছে পৌঁছে দিতে মেলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যেমন উপকারী, তেমনি সাধারণ মানুষের জন্যও নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টি করে।
এস এম রাশেদ দেশীয় সংস্কৃতি ও বিনোদন শিল্পের বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন এবং সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলায় পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের জন্য দর্শনার্থীদের আমন্ত্রণ জানান।
মেলা আয়োজন ও বিনোদন জগতের কার ও মোটরসাইকেল স্টান্ট শোর সফল উদ্যোক্তা এস এম রাশেদ
-
মো মোকলেছুর রহমান,নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 35
জনপ্রিয় সংবাদ




















