ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনার কমতি নেই বাঙালির। প্রিয় দলকে সমর্থন জানাতে কেউ বাড়ির ছাদে ওড়ান পতাকা, কেউ রাঙান দেয়াল, আবার কেউ সাজান নিজেদের যানবাহন। তবে এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সবজির দোকানেও। ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগরে কাঁচাবাজারে আরতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এক সবজি ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বাজারের সাধারণ একটি সবজির দোকান এখন পরিচিত ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ নামে। দোকান জুড়ে নীল-সাদা আর্জেন্টাইন পতাকার সাজসজ্জা, আর রয়েছে বিশেষ অফার— আর্জেন্টিনার জার্সি পরে এলে প্রতি কেজি সবজিতে মিলবে ১০ টাকা পর্যন্ত ছাড়
সরেজমিনে দেখা যায়, বাজারের অন্য সব দোকানের ভিড়ে কাওসার আলীর দোকানটি যেন আলাদা এক আকর্ষণ। পুরো দোকান নীল-সাদা রঙে সাজানো। ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা পতাকা বাতাসে উড়ছে। দোকানের সামনে বড় অক্ষরে লেখা—‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর তার পাশেই ঝুলছে ক্রেতাদের জন্য বিশেষ বার্তা, আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা ছাড়।
‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’, জার্সি পরে এলেই কেনাকাটায় ছাড়
-
মোঃ মতিউর রহমান রানীশংকৈল :উপজেলা প্রতিনিধি - আপডেট সময় : ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 48
জনপ্রিয় সংবাদ




















