গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর হত্যার ঘটনায় ৬ জনের নাম উলেখ্য ও ১০/১৫ অজ্ঞাত নামে সাঘাটা থানা হত্যা মামলা দাযের করা হয়েছে। এ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) পবিত্র কুমার হত্যা মামলা ও তিন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমাবার (২২ জুন) রাতে মামলাটি গ্রহন করা হয়। মামলা নং ২৩ । রোববার (২১ জুন) রাতে ৩নং আসামী এবং সোমবার (২২ জুন) রাতে এ মামলার ৪নং ও ৬নং আসামিকে বোনারপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার আসামীরা হলেন (০১) বোনারপাড়া ইউনিয়ন ছাত্র দল আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, (০২) মুকুলের ছোট ভাই পলাশ,(০৩) বোনারপাড়া ইউনিয়ন যুবদল যুগ্ন আহবায়ক আশরাফ খন্দকার, (৪) বোনারপাড়া ৫ নং বিএনপির সদস্য রবিউল ইসলাম (৫) মোনারুল ইসলাম, (০৬) বোনারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলম । এঘটনায় জড়িত অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, (৩ নং আসামী) আশরাফ খন্দকার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের আকবর খন্দকার, (৫ নং আসামী) রবিউল ইসলাম তাইড় গ্রামের শাহ আলম শিমুলের ছেলে এবং ( ৬ নং আসামী ) শাহ আলম বোনারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন,ঘটনার দিন এক আসামী আটকের পরে জিজ্ঞাসা বাদ করার পরে তার দেয়া তথ্য মতে, মঙ্গলবার রাতে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।
ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে।
পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সোমবার (২২ জুন) বাদ আসর গাইবান্ধার তিন সংসদ সদস্য ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ বিপুল পরিমান নেতাকর্মীর উপস্থিতে বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে সাইফুল্লাহ বারীর জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















