ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে মাদক কারবারি ফাতেমা গ্রেপ্তার

আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেনের নেতৃত্বে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে পৌর শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম (৫০) সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ওই কলোনির ইউসুফ আলীর মেয়ে।
জানা গেছে, মাদক কারবারি ফাতেমা বেগমের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে বগুড়ার আদালত পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির নবাগত পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার বটতলা এলাকা থেকে মাদক বিক্রয়ের সময় ফাতেমাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই এলাকার মাদক সম্রাজ্ঞী ফাতেমাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সান্তাহারে মাদক কারবারি ফাতেমা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬