ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ রাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে।

২৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পাঁচবিবি – হিলি সড়কের লাঙ্গল হাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তার পিছলে পড়ে হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬