গাজীপুর জলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ জুন এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মাহবুবুর রহমান,
শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন বলেন, পুলিশ সদস্যদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
গাজীপুরে পুলিশ সদস্যদের ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার, গাজীপুর - আপডেট সময় : ০৭:৩৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 54
জনপ্রিয় সংবাদ




















