ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে অনলাইন জুয়ায় ধ্বংসের মুখে যুব সমাজ

  • আপডেট সময় : ০৭:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 113

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ::-সাতক্ষীরা ভালুকা চাঁদপুরে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। তরুণ, শিক্ষার্থী ও বেকার যুবকদের একটি বড় অংশ এই জুয়ায় জড়িয়ে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। জুয়ায় আসক্ত হয়ে অনেকে পারিবারিক সহিংসতা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমনকি অনলাইন জুয়া ও মাদকের কারণে বিকৃত মস্তিষ্কের ব্যক্তি কর্তৃক স্ত্রীকে হত্যার মতো মর্মস্পর্শী ঘটনাও ঘটেছে সাতক্ষীরায়।অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার জাতীয় পর্যায়ে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর খসড়া অনুমোদন করেছে। এর মাধ্যমে ডিজিটাল গ্যাম্বলিং নেটওয়ার্ক, ওয়েবসাইট ব্লক ও আর্থিক লেনদেন কঠোরভাবে মনিটরিং করার উদ্যোগ নিলেও সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে নেই কোন পুলিশি অভিযান যার কারণে অলিতে গলিতে চায়ের দোকানে গড়ে উঠেছে অনলাইন জুয়া রাখড়া।এলাকার ব্যক্তিবর্গ দৈনিক বাংলার সংবাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধিকে জানান ভালুকা চাঁদপুর চায়ের দোকান গুলোতে পুলিশের অভিযান চালালে অনলাইন জুয়া কিছুটা কমবে বলে মনে করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে অনলাইন জুয়ায় ধ্বংসের মুখে যুব সমাজ

আপডেট সময় : ০৭:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬