জাতীয় সংসদ ভবনে সোমবার (২২ জুন) দেখা গেল এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া দৃশ্য। রাজনৈতিক বিতর্ক কিংবা আইন প্রণয়নের ব্যস্ততার বাইরে মানবিকতা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা।
সংসদ সদস্য থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, এমনকি পিয়ন ও সহায়ক কর্মীদের হাতেও তুলে দেওয়া হয় প্রায় ১০ কেজি ওজনের বিশেষ উপহারের প্যাকেট। উপহার পাওয়ার ক্ষেত্রে কোনো পদমর্যাদা বা অবস্থানের ভেদাভেদ ছিল না। সবাইকে সমান গুরুত্ব ও সম্মানের সঙ্গে এই উপহার দেওয়া হয়।
সংসদ ভবনে এমন দৃশ্য উপস্থিত অনেকেরই দৃষ্টি কাড়ে। উপহার গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা জানান, শুধু উপহার নয়, এর মাধ্যমে সকলের প্রতি সমান সম্মান ও আন্তরিকতার বার্তাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
অনেকেই এ উদ্যোগকে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সম্পর্ক উন্নয়নে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজনীতির ব্যস্ত অঙ্গনেও মানবিক আচরণ ও সমতার বার্তা ছড়িয়ে দিয়ে দিনটির ঘটনাটি সংসদ ভবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
স্টাফ রিপোর্টার 



















