পুলিশ সুপার, মুন্সিগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইং ২১/০৬/২০২৬ খ্রি. রাত ১১.৩০ ঘটিকার সময় শ্রীনগর থানাধীন ষোলঘর এলাকা হতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মোঃ আরিফ হোসেন (২৮), পিতা- করিম শেখ, সাং-দেউলভোগ, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ কে গ্রেফতার করে।
গত ২১-৬-২০২৬ খ্রি. বিকাল ১৫:৩০ ঘটিকার সময় নিমতলা অটোস্ট্যান্ড থেকে ভিকটিম আসামীর অটোরিক্সা যোগে শ্রীনগর থানাধীন ষোলঘর পাকিড়াপাড়া বটতলা পৌছালে আসামী তার অটোরিক্সাটি থামিয়ে ভিকটিমকে নামতে বলে এবং আশেপাশে কেউ নেই দেখে সেই সুযোগে আসামী আরিফ (২৮) তার মুখ চেপে ধরে মাওয়া টু ঢাকাগামী সার্ভিস রোড সংলগ্ন ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ভিকটিম আসামীকে ধাক্কা দিয়ে দৌড়ে রাস্তার উপর চলে আসে এবং ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ভিকটিমকে হেফাজতে গ্রহণ করে এবং অভিযান করে আসামিকে আটক করে।
ধৃত আসামিকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ জেলা 



















