ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ১৮ পিস ইয়াবাসহ আইনজীবী ইমরান আটক

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ আইনজীবী ইমরান নামে এক ব্যক্তিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার (২১ জুন ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে আইনজীবী ইমরানের বসতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে শহরের গুয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

থানা সূত্র আরও জানায়, আটককৃত আইনজীবী ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যক্তিগত সেবনের জন্য রাখা হয়েছিল, নাকি বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

একজন আইনজীবীর কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুরে ১৮ পিস ইয়াবাসহ আইনজীবী ইমরান আটক

আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬