কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভেড়ামারা থানা পুলিশের একটি দল উপজেলার জগশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. তহিদুল ইসলাম (৪০)। তিনি জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তহিদুল ইসলামের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















