ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,,

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ যাহেদুর রহমান এর নির্দেশনায় এসআই (নি:) মোঃ মনোয়ার হোসেন ও এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভেড়ামারা উপজেলার জগশ্বর (রাজাপাড়া) এলাকার বাসিন্দা মোঃ তহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত তফসের আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ (দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভেড়ামারা থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,,

আপডেট সময় : ০২:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬