খিরসীন এস,কে দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের গণিত প্রতিযোগিতা ক্যাঙ্গারু ম্যাথ অলিম্পিয়াড ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান।এ উপলক্ষে বিদ্যালয়ের অডিটেরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২২ শে জুন সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে এই অনুষ্ঠানটি উক্ত বিদ্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, জনাব নারায়ণ চক্রবর্তী, কর্মকর্তা ক্যাঙ্গারু ম্যাথ অলিম্পিয়াড, ঢাকা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল হোসেন, কর্মকর্তা, ক্যাঙ্গারু ম্যাথ অলিম্পিয়াড, ঢাকা। এবং জনাব মোঃ রফিকুল ইসলাম সরকারি প্রধান শিক্ষক খিরসীন এস কে দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।
বক্তারা বলেন, “গণিত চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী ও দক্ষ নাগরিক হিসাবে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। পুরস্কারই শেষ লক্ষ্য নয় অংশগ্রহণ এ শেখার মানসিকতাই সবচাইতে গুরুত্বপূর্ণ। সবাইকে গনিতজীতি দূর করে এগিয়ে যেতে হবে। ক্যাঙ্গারু ম্যাথ অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসাবে গড়ে তুলতে গণিত শিক্ষার কোন বিকল্প নেই।
আয়োজকদের পক্ষে থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী অভিভাবক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সন্মাননা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীল তাকে উৎসাহিত করা।
বিদ্যালয় কর্তৃপক্ষ মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতজীতি দূর করে যুক্তিভিত্তিক চিন্তাভাবনা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রানিত করবে।
এই এলাকার সচেতন মহল বলছেন, এ ধরনের আয়োজন গ্রামীণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণেমন মন মানসিকতা তৈরি করবে।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলা উপজেলার 



















