ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে চোর সন্দেহে ফরিদুল নামের এক যুবক আটক,পরে চুরির কথা স্বীকার।

কুড়িগ্রামের রাজারহাট বাজার সংলগ্ন রেললাইনের উপর থেকে চোর সন্দেহে ফরিদুল (২৮) নামের এক যুবককে আটক করেছে বাজারের নৈশপ্রহরীরা। সোমবার (২২ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদুল রাজারহাট উপজেলার চান্দামারি মৌজার খামার গ্রামের ভ্যানচালক গোলজার হোসেনের ছেলে।
​বাজার সূত্র ও নৈশপ্রহরীরা জানান, ভোরে সন্দেহজনকভাবে রেললাইনের ওপর ঘোরাঘুরি করার সময় নৈশপ্রহরীরা তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে বাজার বণিক সমিতির কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরিদুল প্রথমে চুরির বিষয়টি অস্বীকার করেন। তিনি নিজেকে ঢাকার চান্দুরা বাস টার্মিনালের ‘শ্যামলী পরিবহন’র কাউন্টার ম্যানেজার হিসেবে দাবি করেন এবং মাঝে মাঝে বাড়িতে আসেন বলে জানান। তবে পরবর্তীতে বাজার কমিটির তীব্র জিজ্ঞাসাবাদের মুখে তিনি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
​উল্লেখ্য, গত ঈদুল আজহার সময় রাজারহাট বাজারের ‘ভাই ভাই কনফেকশনারি’সহ বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই বাজার কমিটির নির্দেশে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং নৈশপ্রহরীরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ভোরে এই চোরকে আটক করতে সক্ষম হন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজারহাটে চোর সন্দেহে ফরিদুল নামের এক যুবক আটক,পরে চুরির কথা স্বীকার।

আপডেট সময় : ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬