বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।
সোমবার বেলা ১১টায় গাইবান্ধা পৌরপার্কে নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, মো. ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলা সেক্রেটারি মো. ফাহিম মণ্ডল, সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
বক্তারা বলেন, সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, রোববার বিকেলে সাঘাটার বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম নিহত হন এবং সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ আশরাফ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















