ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ ৩ জন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোর ছয়টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় মদের একটি বড় চালান নিয়ে একটি পিকআপ ভ্যান নালিতাবাড়ীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। ভোর ছয়টার দিকে সন্দেহভাজন একটি হলুদ রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে সেটিতে থাকা ব্যক্তিরা নেমে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পুলিশ ওই তিনজনকে আটক করে। এরপর পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মদের চালান ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। মাদক ও চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬