মুন্সীগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২১-০৬-২০২৬ খ্রি. রাত ২৩.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন বেতকা সাকিনস্থ বেতকা চৌরাস্তার ব্রিজ নামক যাহা জনৈক রুবেল শেখ এর বাড়ি পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. জহিরুল ইসলাম রনি (৩৪), পিতা- মোঃ জুয়েল, সাং- আরএইচডি, ষ্টাফ কোয়াটার জিনজিরা, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, এ/পি সাং- শহিদনগর মডেল টাউন (আনোয়ার হোসেন এর ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ২. মোঃ রতন শেখ (৩৮), পিতা- মৃত আব্দুল শেখ, সাং- বানখারা, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ ও ৩. শহিদুল ইসলাম শান্ত (৩৩), পিতা- মোঃ সুরুজ মিয়া, সাং- নইমুদ্দিন সরদারকান্দি, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুর, এ/পি সাং- পশ্চিম মুসলিমবাগ (খবির হোসেন জামে মসজিদের পাশের বাড়ির ভাড়াটিয়া), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকাদ্বয়দের’কে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ জেলা 



















