ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি আধুনিকায়নে ব্র্যাকের নতুন পদক্ষেপ: বালাগঞ্জে কৃষকের হাতে পাওয়ার টিলার হস্তান্তর

কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটের বালাগঞ্জে এক কৃষকের হাতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন পাওয়ার টিলার হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২১ জুন ২০২৬) নর্থ ইস্ট ডিভিশনের আওতাধীন সিলেট-০২ অঞ্চলের বালাগঞ্জ এরিয়ার তাজপুর শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই কোম্পানির ২০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ১৮ ব্লেডযুক্ত একটি পাওয়ার টিলার আনুষ্ঠানিকভাবে সদস্যের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) হাসান আল মনসুর, জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. গোলাম ছরোয়ার, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনিস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌরভ পাল এবং কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা।

এ সময় কৃষকদের জন্য একটি প্রশিক্ষণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পাওয়ার টিলারের দৈনিক, সাপ্তাহিক ও পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ, অফ-সিজনে সংরক্ষণ পদ্ধতি, আধুনিক কৃষিযন্ত্রের প্রয়োজনীয়তা এবং সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে এ ধরনের উদ্যোগ কার্যকর অবদান রাখবে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সূত্রে জানা যায়, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের লক্ষ্যে পাওয়ার টিলারটি ৫০ শতাংশ ব্র্যাকের অর্থায়ন এবং ৫০ শতাংশ সদস্যের নিজস্ব অর্থায়নের ভিত্তিতে প্রদান করা হয়েছে।

পাওয়ার টিলার গ্রহণকারী সদস্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের আধুনিক কৃষিযন্ত্র কৃষকদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। তাই কৃষিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কৃষি আধুনিকায়নে ব্র্যাকের নতুন পদক্ষেপ: বালাগঞ্জে কৃষকের হাতে পাওয়ার টিলার হস্তান্তর

আপডেট সময় : ১২:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬