কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। আজ রবিবার (২১ জুন) আনুমানিক দুপুর ২:০০ ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড খিতাব খাঁ ছলিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিপা রানী রায় ওই এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী নিবারণ রায়ের পৌত্রী এবং শ্রী নির্মল রায়ের প্রথম কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিপা রানী রায় নিয়মিত স্কুল ও প্রাইভেটে যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ করেই আজ দুপুরে ঘরের ভেতর সবার অলক্ষ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নিপা,তবে স্থানীয় কেউ কেউ বলতেছেন মায়ের সাথে অভিমান করে এমনটি ঘটায় নিপা। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চারদিকে জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানাকে অবহিত করা হলে রাজারহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে ওই তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ঘটনাটি কেন্দ্র করে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা
-
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধি। - আপডেট সময় : ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















