ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ড্রেনে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর এলাকায় ড্রেনে পড়ে তাসফিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃ.ত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে উত্তর ইদিলপুরের বদি উদ্দীন হাজীর বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনজুরুল হকের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ড্রেনের দিকে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুরের একটি বেসরকারি মেডিকেল কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন বাবু জানান, সকালে শিশুটি ড্রেনে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফটিকছড়িতে ড্রেনে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬