ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর পৌরসভায় সাংবাদিকের বাসা সহ বেশ কয়েকটি বাসার সংযোগের বৈদ্যুতিক তার চুরি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুর পৌরসভার মাস্টার রোড এলাকায় সাংবাদিক রেজা মুসাফিরের বাসাসহ একাধিক বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের তার চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এসব তার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, রাতের বেলায় সংযোগের তার কেটে নেওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি বাসা। ফলে প্রচণ্ড গরমের মধ্যে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, এর দুই দিন আগে পৌরসভার আনোয়ারখিলা এলাকাতেও রাতের আঁধারে বেশ কয়েকটি বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। সাংবাদিক রেজা মুসাফির বলেন, দীর্ঘক্ষণ বাসায় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে রাত কাটিয়েছি। সকালে উঠে দেখি আমার বাসাসহ কয়েকটি বাসার সংযোগের তার নেই। তিনি এ ধরনের চুরি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলপুর পৌরসভায় সাংবাদিকের বাসা সহ বেশ কয়েকটি বাসার সংযোগের বৈদ্যুতিক তার চুরি

আপডেট সময় : ০৭:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬