ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কলেজ গেইট এলাকায় আজ শনিবার ২০ জুন দুপুরে অটো গ্রীনটেক নামক কারখানার বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার অটো গ্রীনটেক কারখানায় পুরনো টায়ার দিয়ে তেল তৈরির কাজ চলে আসছিল। হঠাৎ করে দুপুরে কারখানার একটি বয়লার ব্যাপক শব্দ করে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন কারখানার অন্য অংশে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় কারখানার শ্রমিকরা নিরাপদ আশ্রয়ে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, টায়ার গলিয়ে তেল সংগ্রহের সময় বয়লার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহত ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬