বাংলাদেশ-ভারত সীমান্তে যেন মানবতার নির্মম এক পরীক্ষাগার তৈরি হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় টানা ৭ দিন ধরে অসহনীয় কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন বিএসএফের পুশইন চেষ্টার শিকার পাঁচ যুবক। মাথার ওপরে নেই নিরাপদ আশ্রয়, নেই পর্যাপ্ত খাবার, নেই গোসল কিংবা ন্যূনতম স্যানিটেশন ব্যবস্থা। ঝড়-বৃষ্টি আর তীব্র রোদের মধ্যেই সামান্য পলিথিনের ছাউনির নিচে দিন-রাত কাটছে তাদের।
বর্তমানে গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজন যুবক অবস্থান করছেন। তাদের ঘিরে কঠোর অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী —বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ফলে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
জানা গেছে, গত রোববার (১৪ জুন) সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ছয়জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও তিন যুবককে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা দুই দেশের মাঝামাঝি ভারতীয় অংশের শূন্যরেখায় আটকা পড়ে যান।
তবে ঘটনার আরও রহস্যজনক দিক হলো, গত বুধবার (১৭ জুন) সকাল থেকে দুই শিশু ও তাদের বাবা-মায়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, গভীর রাতে তাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিজিবি।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পর দিন খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকা এসব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানবিক দিক বিবেচনায় দ্রুত বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফ এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি।”
সীমান্তবাসীর প্রশ্ন একটাই, মানুষ কি তবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের বলি হবে? শূন্যরেখায় আটকে থাকা এই পাঁচ যুবকের মানবিক সংকটের দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও
শূন্যরেখায় ৭ দিন মৃত্যুর প্রহর গোনা ৫ যুবক বিএসএফের পুশইন চেষ্টায় মানবেতর জীবন, সমাধান চায় সীমান্তবাসী
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ১১:৩০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















