ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংকটের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন সরবরাহ করা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের বাইরের ফার্মেসি থেকে সব ওষুধ কিনে আনতে হচ্ছে।
বিষক্রিয়াজনিত অসুস্থতায় ভর্তি এক নারী রোগীর স্বজন ও বাংলার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রাখেশ চন্দ্র দাস জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Ulfate, Maxpro Injection, Algicid, Exephin 1 gm, Emistatসহ বিভিন্ন ওষুধ নিজ খরচে কিনতে হয়েছে। এমনকি রোগীর জন্য প্রয়োজনীয় ইউরিন ব্যাগ পর্যন্ত বাইরে থেকে সংগ্রহ করতে হয়েছে।
রোগীর স্বজনের অভিযোগ, দায়িত্বরত এক নার্স (সিস্টার) তাকে জানান যে, গত ১৫ তারিখ থেকে হাসপাতালে ওষুধের সরবরাহ নেই। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রোগীর স্বজনরা দ্রুত ওষুধ সরবরাহ স্বাভাবিক করার জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ওষুধ সংকটের অভিযোগ, রোগীর স্বজনদের বাইরে থেকে কিনতে হচ্ছে সব ওষুধ
-
রাখেশ চন্দ্র দাস স্টাফ রিপোর্টার, বাংলার সংবাদ - আপডেট সময় : ০৭:১৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- 67
জনপ্রিয় সংবাদ




















