ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়িতে যুব দল নেতার হামলায় সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানার ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শুভর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, হামলায় মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহত মাসুদ রানাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব মিয়া। তিনি লিখেছেন, “দীর্ঘ দেড় বছর কমিটিবিহীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপিতে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দায়িত্বশীল নেতৃবৃন্দের ঘুম ভাঙছে না। পাওয়ার পার্টিতে একটা উপজেলা কমিটি দেড় বছর নাই—চিন্তা করা যায়!”

তার এ মন্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন উপজেলা বিএনপির কমিটি না থাকায় তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়িতে যুব দল নেতার হামলায় সেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত

আপডেট সময় : ০৬:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬