ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। তারা পাবই গ্রামের হ্যান্ডটলি চালক নিজাম উদ্দিন ওরফে নবাবের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় শিশুদের মা ডলি আক্তার পাশের একটি ঘরে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলছিলেন। সুযোগে দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। গ্রামবাসী দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।”
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হারুন বলেন, “ঘটনাটি সত্য। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাদের আনুষ্ঠানিকভাবে অবগত করেনি।”
একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে স্বজনদের আহাজারিতে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

আপডেট সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬