ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে ঈদগাঁও থানা পুলিশ

১৮ জুন ২০২৬ ইংরেজি, রাত আনুমানিক ১২টার দিকে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মজুমদারের নেতৃত্বে হাজীপাড়া, ঢালার দোয়ার ও দিবা ব্রিকস এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতেও চলমান ছিল এ অভিযান।

অভিযানে পুলিশের একাধিক টিম অংশগ্রহণ করে। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সন্দেহভাজন আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও দমনে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে ঈদগাঁও থানা পুলিশের এ অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। গভীর রাতেও পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি করেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মজুমদার জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঈদগাঁও থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, মাদক ও কিশোর গ্যাংবিরোধী এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি সিফাতুল মজুমদার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে ঈদগাঁও থানা পুলিশ

আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬