ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান দেশের কৃষিকে সর্ব প্রথম আধুনিকায়ন করতে চেয়েছিলেন – ড. মঈন খান

‎ নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ সংসদীয় আসনের সাংসদ ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান দেশের কৃষি পন্যের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ।

‎ ১৯ জুন ২০২৬ রোজ শুক্রবার দুপুরে পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার, কৃষি প্রণোদনা, নগদ অর্থ, বৃক্ষরোপণ ও কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মঈন খান এসব কথা বলেন। এ সময় মঈন খান আরও বলেন, দেশের কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল, সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন।

‎ উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন শামীম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন, শারমিন আক্তারসহ কৃষক-কৃষাণি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎ অনুষ্ঠানে কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ এবং জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল-সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ, বাস্তবায়ন ও উচ্চফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন মরিচের বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন গাছের চারা ও নগদ অর্থ বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জিয়াউর রহমান দেশের কৃষিকে সর্ব প্রথম আধুনিকায়ন করতে চেয়েছিলেন – ড. মঈন খান

আপডেট সময় : ০৩:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬