ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত ফতেহাবাদ ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ জনতা, মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ৬নং ফতেহাবাদ ইউনিয়ন গঠনের লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফতেহাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ রুহুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ক্বারী ওয়ালিউল্লাহ সরকার।
এছাড়াও বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন, জাহিদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত জনসাধারণ “পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে” এই স্লোগানে মাদকমুক্ত ফতেহাবাদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও উন্নত ফতেহাবাদ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকমুক্ত ফতেহাবাদ ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধ জনতা, মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬