ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িতে বালাটারী শাহী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ধর্মীয় মূল্যবোধের বিকাশ, মুসল্লিদের জন্য আধুনিক ও উন্নত ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে কুড়িগ্রামের ফুলবাড়িতে বালাটারী শাহী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। পবিত্র জুমার নামাজ আদায়ের পর আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সোহেল হোসনাইন কায়কোবাদ।
শুক্রবার (১৯ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম লেবু, ফুলবাড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজে নৈতিক শিক্ষা, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। নতুন ভবন নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও প্রশস্ত পরিবেশে ইবাদত করার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হওয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলবাড়িতে বালাটারী শাহী জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬