গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুদ রাখার দায়ে মায়ের দোয়া জেনারেল স্টোরকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাযায়, মঙ্গলবার কোনাবাড়ী আমবাগ রোডের কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নুর নাহিন নিশাদ। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ সিগারেট অবৈধভাবে মজুদের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই দোকানের মালিক রেজাউল মিয়া (৪০) কে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নুর নাহিন নিশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সিগারেট অবৈধ মজুদের সতযতা পাওয়া গেছে। যার আনুমানিক মুল্য ৫ কোটি টাকা। জরিমানারআদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
গাজীপুরে ৫ কোটি টাকার সিগারেট জব্দঃ দুই লাখ টাকা জরিমানা আদায়
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 81
জনপ্রিয় সংবাদ




















