নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জমে ওঠা একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
বুধবার (রাত) উপজেলার মানশ্রী গ্রামে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রুকন (৪২), আলী হোসেন (৩২), মো. রবি মিয়া (৩০), মো. আলামিন মিয়া (৩০), মো. টিটন মিয়া (৪০), মির্জা আলামিন (৩৯) এবং মো. খোকন মিয়া (৩৫)। তাদের মধ্যে ছয়জনের বাড়ি মানশ্রী গ্রামে এবং অপরজন ছোট বেথাম গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে
নেত্রকোনার মোহনগঞ্জে মানশ্রী গ্ৰামে জুয়ার আসরে পুলিশের হানা, হাতেনাতে আটক ৭
-
মো: নাঈম হোসেন মোহনগঞ্জ (নেত্রকোণা)প্রতিনিধি - আপডেট সময় : ০৩:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 235
জনপ্রিয় সংবাদ




















