ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপার

আজ বৃহস্পতিবার ১৮-০৬-২০২৬ খ্রি. মধ্যরাত ০২.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে ভাংগারী ব্যবসায়ী সোহেল মুন্সী (৩৯) এর নিজ বাড়িতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লৌহজং থানা পুলিশ। খবর পেয়ে লৌহজংয়ের উক্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় সোহেল মুন্সীর হত্যার ঘটনার রহস্য উদঘাটন, কারণ নির্ধারণ ও সম্ভাব্য সংশ্লিষ্ট সকল বিষয়ে পর্যালোচনা করে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। সংশ্লিষ্ট অপরাধী গ্রেফতারে ইতোমধ্যে কয়েকটি টিম কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে মর্মে সোহেল মুন্সীর পরিবারকে আস্বস্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন, অফিসার ইনচার্জ লৌহজংসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপার

আপডেট সময় : ০৩:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬