ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায়।
আরও বেশি বেশি বয়স্ক লোকের সাথে অল্পবয়সী মেয়ে বিয়ে দেও তাহলে এই ঘটনা প্রতিনিয়ত দেখবেন। বাপের বয়সী পাত্র খুঁজে সেই পাত্রের কাছেই মেয়ে বিয়ে দিবেন আর ভাববেন মেয়ে সুখী হবে এটা কখনোই সম্ভব না। কারণ মেয়ে বলে কি নিজের ইচ্ছা অনিচ্ছা চয়েজের মূল্য নাই। একটা মেয়ে একটা বয়স্ক মানুষের সাথে এডজাস্ট করবে জোর করে, আনন্দে নয় এটা মা বাবার বুঝা উচিৎ। এখন একটি ফুটফুটে সন্তান রয়েছে এই সন্তানটির ভবিষ্যৎ কি হবে আপনারাই বলুন। সবাই হয়তো মেয়েটির দোষ দিচ্ছে কেন সে এই কাজ করেছে কিন্তু তার অনিচ্ছার বিরুদ্ধে যখন বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছে তখন কেউ কিচ্ছু বলে নাই। প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা আছে পরিপূর্ণ সুখ আছে যা সবাই পূরণ করতে পারে না। আর এই মেয়েটি হয়ত তার স্বামীর কাছে পায় নাই এই জন্য সে ভিডিওতে স্পষ্ট বলেছে। একটা মেয়ে বেশি কিছু বলে না কথায় বুঝিয়ে দেয়।
এইজন্য বার বার বলবো মেয়ে বিয়ে দেয়ার আগে অবশ্যই বয়সের ডিফারেন্স নির্নয় করে মেয়ে তার হাতে দিবেন নয়ত পস্তাবেন। এখানে টিক টকের কোন দোষ নেই দোষ হচ্ছে পরিস্থিতি আর পরিবারের।
ধন্যবাদ
পঞ্চগড় বোদা উপজেলা প্রতিনিধ মোঃ আবু তালেব 



















