ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

★★জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী★★

সিলেটের শাহপরাণ এলাকায় অবস্থিত জননী আইডিয়াল একাডেমীর কোর্স কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল সাদীকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জননী আইডিয়াল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক মির্জা হোসেন চৌধুরী। তিনি জানান, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে আব্দুল্লাহ আল সাদীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল সাদী দীর্ঘদিন ধরে জননী আইডিয়াল একাডেমীর বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর আব্দুল্লাহ আল সাদী বলেন, “প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং অভিভাবকদের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

এদিকে, জননী আইডিয়াল একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আব্দুল্লাহ আল সাদীকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

★★জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী★★

আপডেট সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬