বুধবার বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়াসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত আদমদীঘিতে এমপি ও তার ভাই বিএনপি নেতার বিরুদ্ধে কেজি স্কুল দখল ও স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। করা হয়েছে। বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত বিদ্যাবিথী মডেল স্কুল প্রাঙ্গনে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের হিসাব শাখার সহ অতিরিক্ত অফিস সহকারির দায়িত্ব পালনকারী রাবেয়া সুলতানা দীনা। তিনি সংবাদ সম্মেলনে বলেন গত ১৭ জুন দৈনিক করতােয়াসহ বেশ কয়েকটি পত্রিকায় অত্র বিদ্যাবিথী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন পরিচয়দানকারী রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দশ্য প্রোণোদিত। অত্র প্রতিষ্ঠানের নামে আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় যে হিসাব নম্বর খোলা রয়েছে তাতে অদ্যবধি পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। প্রতিষ্ঠানের কোন অর্থ আত্মসাৎ বা প্রতিষ্ঠান দখল হয়নি। বরং প্রতিষ্ঠানটি ধংস করার জন্য একটি মহলের অপচেষ্টা রুখে দিয়ে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও বিএনপি নেতা আব্দুল মোত্তাকিন তালুকদার প্রতিষ্ঠানিকে রক্ষা করে সুনামের সহিত কার্যক্রম অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের স্ত্রী হাবিবা সুলতানা, ভাই অমর ফিরোজ এবং শিক্ষক প্রতিনিধি সাধন কুমার পাল উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে অমর ফিরোজ ও হাবিবা সুলতানা জানান, এমপি ও বিএনপি নেতার অর্থ আত্মসাৎ কাল্পনিক ও মিথ্যা। প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত অর্থ রয়েছে। একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে প্রতিষ্ঠানকে ধংস করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে তারা দাবী করেছেন।
আদমদীঘিতে এমপির বিরুদ্ধে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
-
মোঃ আহসান হাবিব(আদমদীঘি প্রতিনিধি) : - আপডেট সময় : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 23
আদমদীঘিতে এমপির বিরুদ্ধে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
জনপ্রিয় সংবাদ



















