সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহাম্মেদ নীল। আজ দুপুরে জৈনা বাজারের ‘তরী রেস্টুরেন্ট’-এ তিনি এলাকার অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
নিজের অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ থেকে করা এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী জানান, প্রচারণার ঊর্ধ্বে গিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য। অসহায়দের বিপদে-আপদে নিয়মিত পাশে দাঁড়িয়ে রাসেল আহাম্মেদ নীল ইতিমধ্যে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহাম্মেদ নীল।
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ - আপডেট সময় : ১০:১৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 66
জনপ্রিয় সংবাদ




















