ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার

মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার
মেজর মো: রওনক জাহান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত মিতুর স্বামী সোহাগ ও তার শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারনামীয় ১, ২ ও ৪ নম্বর আসামী।

র‍্যাব জানায়, গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় গেল ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়। মামলায় ৪ জনকে এজাহারনামীয় ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করা হয়। ঘটনার পরপরই র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে।

পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলার গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬