কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর রেলওয়ে স্টেশন থেকে উত্তর পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ফরকেরহাটগামী সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, নির্মাণ কাজে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়নি। এছাড়া সড়কের দুই পাশের ইটের সোল্ডার নির্মাণেও ত্রুটি ও অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, কাজের মান নিয়ন্ত্রণ ও তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। বিশেষ করে উপজেলা প্রকৌশলীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিম্নমানের কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















