ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ৬৫৯ জন উপকার ভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ময়মনসিংহের ত্রিশালে ৬৫৯ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ১৭ জুন বিকালে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন এর নিজ গ্রাম উপজেলার কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপকার ভোগীদের মাঝে ৬৫৯ জন দরিদ্র মহিলাদের মাঝে এ কার্ড বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন গত সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলে ছিলেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে মহিলাদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরন করা হবে।তারই ধারাবাহিকতায় শুরু করা হয়েছে এই গ্রামে, পর্যায় ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিতরন করা হবে। যেখানে বিতরন কার্যক্রমে আমার প্রশাসনের উপর আমার বা দলীয় কোন প্রকার চাপ থাকবে না। ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতাউর রহমান শামীম,মঞ্জরুল ওয়াহেদ নিক্সন,আনিসুজ্জামান মৃধা, আব্দুল মতিন, আউয়াল ফরাজী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। অনুষ্টান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমান। জানাগেছে,সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় তৃতীয় পর্যায়ে কাঠাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনগ্রাম সিংরাইল গ্রামে ১১৭৯ জন পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও সফটওয়ারে এন্ট্রি করা হয় ১১১৪ পরিবারের তথ্য। অন্যান্য ভাতাভুগী থাকায় এর মধ্যে ৬৫ জন বাদ পরে গেলে পিএমটি স্কোর যাচাই করে ৬৫৯টি পরিবার প্রাথমিকভাবে ভাতার আওতায় আসে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ত্রিশালে ৬৫৯ জন উপকার ভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬